,

জুলাই আন্দোলনের মামলায় ‎সুব্রত বাইনের মেয়ে গ্রেপ্তার

news-image

আদালত প্রতিবেদক : ‎জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎‎আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

‎‎মামলাটি ভাটারা থানার সজিব খান হত্যাচেষ্টা মামলা বলে জানা গেছে।

‎‎জুলাই আন্দোলনের সময় নতুন বাজার এলাকায় সজিব খানকে হত্যাচেষ্টা এই মামলায় তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাসানুজ্জামান গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

‎‎গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, তদন্তে সন্দিগ্ধ হাজতি আসামি খাদিজা ইয়াসমিন বিথি ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। তাকে একাধিকবার ভাটারা থানা এলাকার আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানিমূলক কথাবার্তা বলতে দেখা যায় মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে মর্মে তদন্তে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা রয়েছে।

‎মামলার বিবরণ থেকে আরও জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারার নতুন বাজার ব্রীজের নিচে মো. সজিব খান আন্দোলনে অংশ নেন। এসময় ১৫০/২০০ জন আওয়ামী লীগের সন্ত্রাসী লাঠি, লোহার রড, হকষ্টিক এবং আগ্নেয়াস্ত্রসহ আন্দোলনকারীদের ওপর বেপরোয়া গুলিবর্ষন, ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অনেকে নিহতসহ আহত হয়। আসামিরা হত্যার উদ্দেশ্যে সজিবসহ মিছিলে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার ওপর গুলিবর্ষন, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয় এবং আহত হয়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে আসামিরা এলোপাথারী গুলি ছুড়লে তার বাম হাতে ও শরীরে বিভিন্ন জায়গায় গুলি লাগে।

‎‎এ ঘটনায় গত বছরের ১৪ মার্চ সজিব খান বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন।

‎‎এর আগে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী