মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ডের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের অন্তত আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় ওই তিনজনকে আটক করা হয়। তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তেল সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‘আটক শ্রমিকদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি না হলে কর্মবিরতি চলবে।’

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানাল আইএলও

আত্মরক্ষায় ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ

পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকাসহ ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

সোনার দাম আরও বাড়ল

২৬ দিনে উদ্ধার হলো ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় নাসিম শাহ’র ২ কোটি রুপি জরিমানা

লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে ইরানিদের সমাবেশ

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা