শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তেরুল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল কাদের (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় আরও তিনজন গুলিবিদ্ধ হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।