,

৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন,যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সকালে অফিসে এসেই সচিবালয়ের সাত মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীদের অপচয় রোধ ও সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

রোববার প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী এই পরিদর্শনে যান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন। এর পরপরই তিনি এই পরিদর্শনে যান।’

 

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রথমে তিনি ৬নং ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যান। সেখানে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অপচয় রোধ এবং সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন।’

‘যেমন বিদ্যুতের অপচয় রোধে লাইট কম ব্যবহার, বিদ্যুৎ খরচ কমাতে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) কম ব্যবহার অথবা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করা, জানালার পর্দা সরিয়ে দিনের আলোর ব্যবহার ইত্যাদি’, যোগ করেন অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারিদের বলেছেন, ‘‘দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে বুকে ধারণ করে ভালোবাসতে হবে। এই দেশ আপনাদের-আমাদের সবার।”’

 

আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে টেবিল চেয়ার, আসবাপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সকলকে যত্ন ও দেখভাল করা পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী এও বলেছেন যে, সরকারি সম্পদ মানে দেশের সম্পদ … এই সম্পদ সকলকে যত্ন করে রাখতে হবে।’

একে একে প্রধানমন্ত্রী পানি সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত এই সাতটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর এই ‘হঠাৎ’ পরিদর্শনের -কর্মকর্তা-কর্মচারিরা হতচকিত হয়ে পড়তে দেখা যায়। অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা তৎপর হয়ে উঠতে দেখা যায়।

 

যেসব মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন খোঁজ-খবর নিয়ে পরে জানা গেছে, অনেক মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত হতে না হতেই এই ঘটনা ঘটে যায়।

প্রধানমন্ত্রী ‘ঝটিকা’ এই পরিদর্শনের পর নিজের দপ্তরে এসে বৈঠকে বসেন কৃষি কার্ড সংক্রান্ত বিশেষ কমিটির সভায়। কৃষিমন্ত্রী আমিনুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিব ও ঊধর্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী