,

দিক হারিয়ে ভূমধ্যসাগরে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশি উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন ধরে ভূমধ্যসাগরে ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় কোস্টগার্ড। শুক্রবার রাতে গ্রিস উপকূলে ক্রিট দ্বীপের কাছ থেকে একটি রাবারের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। যাত্রাপথে খাবার ও পানির অভাবে নৌকাটিতে থাকা অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেঁচে ফেরা ব্যক্তিরা।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশ, চারজন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। তাদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিরা জানায়, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোব্রুক থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেয় নৌকাটি। এরপর দিকভ্রান্ত হয়ে ছয় দিন কোনো খাবার ও পানি ছাড়াই সমুদ্রে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে মারা যাওয়া অন্তত ২২ জনের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।

এদিকে মানবপাচারকারী সন্দেহে নৌকাটিতে থাকা ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিস কর্তৃপক্ষ।

কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েরাপেত্রা থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে ছিল। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি খাদ্য ও পানির সংকটের কারণে তাদের যাত্রা কঠিন হয়ে উঠে।

২০২৬ সালের প্রথম দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর পথে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ২৮৭।

ডিসেম্বরে, ক্রিটের দক্ষিণ-পশ্চিমে পানিতে ডুবতে থাকা একটি নৌকায় ১৭ জন অভিবাসীর মরদেহ পাওয়া যায়। সেসময় গ্রিক কর্তৃপক্ষ মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করে এবং ১৫ জন ডুবে মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী