,

সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে