,

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

news-image

সাভার প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাহমিনা আক্তারসহ তিন নারী। পরে তাদেরকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের গৌরিপুর এলাকার রফিকুল ইসলাম দুর্জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মিষ্টি সুভাষ ও রাজধানী ঢাকার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি জানান, ‘জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ। বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?’

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি ‘জয় বাংলা স্লোগান দিয়ে স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ওই ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।

আটককৃতরা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে