,

দৌলতদিয়া ট্র্যাজেডি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।

মন্ত্রণালয় জানিয়েছে, এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি অন্য কোনো সদস্যকে ‘কো-অপ্ট’ বা অন্তর্ভুক্ত করতে পারবে।

নৌপরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী