শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবাহনী ও হকির রিপন আর নেই

news-image

ক্রীড়া প্রতিবেদক : দেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ জাকি আহমেদ রিপন। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজ বাসায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিপনের দীর্ঘ দিনের বন্ধু শহিদ উল্লাহ দোলন ও আবাহনী ক্লাব সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

প্রায় চার দশক আবাহনী ক্লাব ও হকির সঙ্গে রিপনের সম্পৃক্ততা। আবাহনীর হয়ে তিনি এক সময় খেলেছেন। তবে ক্রীড়াঙ্গনে তার মূল পরিচিতি আবাহনী হকি দলের ম্যানেজার হিসেবে। দুই দশকেরও বেশি সময় আবাহনী হকি দল তার তত্ত্বাবধানে গঠিত হয়। আবাহনী হকি কমিটির সেক্রেটারিও ছিলেন রিপন।

হকি ফেডারেশনের কমিটিতেও ছিলেন অনেকবার। বিগত নির্বাচিত কমিটির সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সদস্যও ছিলেন রিপন। ফেডারেশন এবং অলিম্পিকে থাকলেও নিবেদিতপ্রাণ হকি সংগঠক হিসেবেই তাকে চিনত সবাই। অনেক খেলোয়াড় উঠে আসার পেছনে অবদান রয়েছে রিপনের।

আবাহনীর সাবেক খেলোয়াড় ও হকি ফেডারেশনের বর্তমান কমিটির সদস্য শহীদুল্লাহ্ দোলনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রিপন। বন্ধুর আকস্মিক মৃত্যুতে যারপরনাই ব্যথিত দোলন, ‘কিছুক্ষণ আগে হারুন (আবাহনীর সাবেক খেলোয়াড় ও কোচ) বলল রিপন বাসায় হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার ছোট বেলার বন্ধু রিপন। সারাজীবন আবাহনী ক্লাব ও হকির সঙ্গে ছিল। কত স্মৃতি কত ঘটনা। আবাহনী হকি ক্লাবে আমাদের গ্রুপের (সমসাময়িক) মধ্যে শুধু আমিই দেশে বেঁচে আছি। জুম্মন, পুশকিন, রহমত সবাই চলে গেল। আসির (গোলকিপার) বিদেশে।’

রিপনের বয়স ৬০ পেরিয়েছিল। দুই কন্যার মধ্যে একজনকে বিয়ে দিয়েছেন সম্প্রতি। বিদায়কালে স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিপনের আকস্মিক মৃত্যুতে আবাহনী ক্লাব ও হকি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সাবেক খেলোয়াড়, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংগঠন রিপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে রিপনের জানাজা ও দাফনের বিষয়ে জানাবে আবাহনী ক্লাব।

এ জাতীয় আরও খবর

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা

৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের চার জনসহ নিহত ৫

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

দৌলতদিয়া ট্র্যাজেডি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

রক্ষণের দুর্বলতায় ভিয়েতনামের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার উপায়

স্বাদ বাঁচাতে ফ্রিজে রাখবেন না যেসব সবজি