রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে ১২ নিহত: প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে ১২জন নিহতের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- মামলার এজাহারভুক্ত আসামি হেলাল (৪১) ও কাওছার হোসেন (২০)। গত মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

গত ২২ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক এ দুর্ঘটনায় ১২ জন নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ হতাহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উদ্ধার অভিযানে কাজ করে।

রেলওয়ে পুলিশ জানায়, মামলার প্রধান আসামি হেলাল। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পদুয়া বাজারের রেলওয়ে ওভারপাসের নিচে থাকা রেলগেট নম্বর ই/৪৭-এর অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাতের নেতৃত্বে রেলওয়ে পুলিশ তাৎক্ষণিক হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনায় নিহত ১২ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল