মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসটি ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে: ফায়ার সার্ভিস

news-image

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে তলিয়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিবিসি বাংলাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম বলেন, আনুমানিক ৩০ ফুট গভীরে বাসটি ডুবে গেছে এবং ডুবে যাওয়ার পর ৫-৭ জন নাকি বাস থেকে বের হতে পেরেছেন।

তিনি জানান, বাসটি পদ্মায় ডুবে গেছে, এই খবর ফায়ার সার্ভিসের কাছে আসে ৫টা ২০ মিনিটে। এর ছয় মিনিটের মাথায় গোয়ালন্দ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরিচা থেকে একটি দল সেখানে যোগ দেয়। সেই হিসেবে দুই ইউনিট মিলে আনুমানিক ১৫-২০ জনের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এছাড়া, সিদ্দিকবাজার থেকে আরও দুইটি ডুবুরি ইউনিট এখন গোয়ালন্দ অভিমুখে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় পড়া বাসটি সৌহার্দ্য পরিবহনের। সেটি কুমারখালী থেকে ছেড়ে আসে। এতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন সৌহার্দ্য পরিবহনের রাজবাড়ীর কাউন্টারের ম্যানেজার সিরাজ আহমেদ। তিনি বলেন, ‘বাসটির চালক ও হেলপারের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।’

এ পর্যন্ত উদ্ধার সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজন।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় পদ্মায় পড়ে যায়। বাসটি যেখানে পড়ে সেখানে নদীর গভীরতা অনেক বেশি। ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ডুবন্ত বাসটি উদ্ধার করা যায়নি।

নৌপরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা শুরু করেছে। এছাড়াও ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর সংস্থা ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

 

এ জাতীয় আরও খবর

‘এখনই চলে যেতে হবে’, খেলা শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ, যাচ্ছে শ্রম ভবনের দিকে

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু

হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ জানালেন জাহেদ

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ