রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডক্টরস কেয়ার হাসপাতালে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

news-image

বাসস : যমুনা টেলিভিশনে ৮ম শ্রেণি পাশ ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলেন। কয়েকজন ভুক্তভোগীও মন্ত্রী আসার খবরে হাসপাতালে জড়ো হন। তারাও ডক্টরস কেয়ার হাসপাতালে এসে প্রতারিত হবার অভিযোগ করেন।

মন্ত্রী উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে পুরো হাসপাতাল একটি অসাধু চক্রের মাধ্যমে চলে বলে মন্তব্য করেন। পরে হাসপাতাল সিলগালা করার নির্দেশনাও দেন তিনি। এর পরপরই সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত যমুনা টেলিভিশনের রিপোর্টারের সঙ্গেও কথা বলেন। শোনেন রিপোর্ট করতে গিয়ে কতটা বাধার মুখে পড়তে হয়েছে তাকে।

এরআগে, সোমবার (২৩ মার্চ) সকাল থেকে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার হয়। প্রতিবেদনে দেখানো হয়, নাম সর্বস্ব ক্লিনিকটিতে যারা অপারেশন করতেন, তাদের কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল। কেউ আবার ছিলেন ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটের ওই হাসপাতালের মালিকও তারা।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল