,

বক্স অফিস কাপাচ্ছে ‘ধুরন্ধর টু’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে শুরু হলো এক নতুন রাজত্ব। প্রথম ভাগের সাফল্যের রেশ ধরে আবারও পর্দা কাঁপাতে ফিরেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ১৯ মার্চ (বৃহস্পতিবার) বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই যা ঘটিয়েছে, তাকে শুধু ‘বিস্ফোরণ’ বললেও কম বলা হয়।

আদিত্য ধরের পরিচালনা আর রণবীর সিংয়ের বিধ্বংসী পারফরম্যান্সে সওয়ার হয়ে ভারতীয় সিনেমার ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়েছে এই সিক্যুয়েল। গত কয়েক বছর ধরে বক্স অফিসে দক্ষিণী সিনেমার যে একচ্ছত্র আধিপত্য ছিল, তাকে বড় ব্যবধানে টেক্কা দিয়েছে ‘ধুরন্ধর ২’।

এর আগে ওপেনিং ডে কালেকশনে শীর্ষে থাকা ‘পুষ্পা ২’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২’ কিংবা ‘কেজিএফ ২’-এর মতো মেগাবাজেট ছবিগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে এই সিনেমা।

দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম দিনেই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করেছে। তবে বিশ্বজুড়ে এর দাপট আরও বেড়েছে। উত্তর আমেরিকাতেই রণবীর সিং ঝড় তুলে আয় করেছেন ৯ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রথম দিন শেষে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর ২’-এর আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ২৪০ কোটি যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং কালেকশন।

মজার বিষয় হলো, এটিই প্রথম ‘A’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট প্রাপ্ত সিনেমা যা মুক্তির প্রথম দিনেই এমন অভাবনীয় ব্যবসা করল। যদিও মুক্তির দিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতজুড়ে কিছু শো বাতিল করতে হয়েছিল, তবুও দর্শকদের উন্মাদনা কমানো যায়নি। ১৮ মার্চের ‘পেইড প্রিভিউ’ থেকেই বোঝা গিয়েছিল, বক্স অফিসে সুনামি আসতে চলেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে