রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী ও এমপিরা কে কোথায় ঈদ উদযাপন করবেন

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতা গ্রহণের পর এবার প্রথম ঈদ। তাই বিএনপির অধিকাংশ এমপিরা এবার নিজ এলাকায় ঈদ পালন করবেন। এলাকার মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে অনেকে এমপিই নিজ এলাকায় অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ঈদ পালন করবেন। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দিন তিনি যমুনায় সাধারণ মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ উদযাপন করবেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ করবেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায় এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে ঈদ উদযাপন করবেন।

এছাড়া ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ করবেন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ উদযাপন করবেন।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে ঈদ করবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ উদযাপন করবেন।

দলের আরও নেতাদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন চাঁদপুরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।

অন্যদিকে, মির্জা আব্বাস অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ উদযাপন করবেন। হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় অবস্থান করবেন, তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার নেতাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।

এছাড়া আরও অনেক নেতা নিজ নিজ এলাকায় যেমন ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পিরোজপুর, রাজবাড়ী, বরগুনা, হবিগঞ্জ, খুলনা, নাটোর ও দিনাজপুরে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল