রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের টানা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার

news-image

সরওয়ার আজম মানিক, কক্সবাজার
ঈদ যাত্রায় টানা ৭ দিনের ছুটিতে দেশ। এই ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার পর্যটকদের স্বাগত জানাতে নতুন ভাবে জানানো হয়েছে। ঈদের পরদিন থেকে বুকিং হয়ে গেছে হোটেল-মোটেলগুলো। পর্যটকদের বরণ করতে নানা প্রস্তুতি রয়েছে ব্যবসায়ীদের। পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নানাভাবে। সুগন্ধা সৈকতের দুই শতাধিক দোকান উচ্ছেদ করার পর নতুন করে সুন্দর হয়ে গেছে সৈকত। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হয়রানি রোধে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম কাজ করছে।

১৭ মার্চ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। এর মধ্যে মুসলমানদের প্রধান পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সব মিলিয়ে ৭ দিনের ছুটির কবলে দেশ‌। টানা ছুটির সময়ে দেশি-বিদেশি পর্যটকরা বিনোদনের জন্য ছুটে আসেন কক্সবাজারে। অনেকেই সারা বছরের ক্লান্তি ভুলে সৈকতের মনোরম পরিবেশ আর স্বচ্ছ জলরাশি উপভোগ করতে ছুটে আসেন কক্সবাজারে। আর তাইতো প্রতিবছর ঈদের পর পর্যটকদের বরণ করতে প্রস্তুত তাকে পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।

 

কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কৈয়ুম বলেন, এবারে ঈদের পরদিন থেকেই হোটেল গুলোর মধ্যে ৮০ শতাংশ রোম বুকিং হয়ে গেছে আগে থেকে। রমজানে মূলত আমাদের হোটেল গুলোর সাজ সজ্জার প্রস্তুতি চলে। বছরে একবার সংস্কার করা হয় এই রমজান মাসে। সংস্কার শেষ করে নতুন করে সাজানো হয়েছে পর্যটন কেন্দ্রেগুলো।

হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, পুরো রমজান মাস জুড়ে সাজ-সজ্জার কাজ করার পর পুরোপুরি প্রস্তুত আমরা পর্যটকদের স্বাগত জানাতে। আমাদের হোটেল গুলোর মধ্যে প্রায় ৭০ শতাংশ বুকিং হয়ে গেছে।

কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ঈদের পরে পর্যটকরা আসবে সে আশায় আমরা বসে আছি পর্যটকদের সেবা দেওয়ার জন্য।

হোটেল দ্যা কক্স টুডের এজিএম আবু তালেব শাহ বলেন, রমজানের শুরুতেই ঈদের পরের জন্য বুকিং হয়ে গেছে হোটেল, এরকম অনেকগুলো হোটেল পুরো বুকিং হয়েছে আর কিছু হোটেল ৬০ শতাংশ বুকিং হয়েছে। তবে সব মিলে খুব ভালো। আমরা প্রস্তুত রয়েছি পর্যটকদের বরণ করতে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সিসিএফ লাইভ গার্ডের ফিল্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, ঈদের পরদিন থেকে অনেক পর্যটক হবে, পর্যটকরা সৈকতে যাতে নিরাপদে গোসল করতে পারে সে কারণে আমাদের সিসিএফ লাইফ গার্ডের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, আমরা তিনটা পয়েন্টে দায়িত্ব পালন করে থাকি সেসব পয়েন্টে অতিরিক্ত সদস্য দায়িত্ব পালন করবে ঈদের পরদিন থেকে।

 

টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টুয়াকের সাবেক সভাপতি এসএম গোলাম কিবরিয়া বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানী হিমছড়ি পাটোয়ারটেক আধিনাথ মন্দির, মহেশখালী ,সাফারি পার্ক, রামুর বৌদ্ধবিহারসহ সবগুলো পর্যটন স্পট সুন্দর করে সাজানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, কক্সবাজার আগত পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও কাজ করবে। সমুদ্র সৈকতের আশপাশের এলাকায় জেলা পুলিশের টিম ও বিভিন্ন সানি টহল টীম প্রস্তুত রাখা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, কক্সবাজার আগত পর্যটকরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের তিনটি টিম প্রস্তুত রাখা হয়েছে। কোন পর্যটক হয়রানির শিকার হলে পর্যটন তথ্য কেন্দ্রে অভিযোগ করার সাথে সাথে ব্যবস্থা নিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমগুলো।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল