,

শেবাচিম হাসপাতালে আগুন, অক্সিজেনের অভাবে দুই রোগীর মৃত্যু

news-image

বরিশাল ব্যুরো : শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের চারতলার একটি কক্ষে আগুন লাগলে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন হাওলাদার (৬০) ও কাজী আতাউর রহমান (৮০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পাওয়া যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিক-বিদিক ছুটোছুটি শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মেডিসিন ভবনের পুরোনো চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মানিকুজ্জামান বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। ধারণা করছি, জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিছু পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে