রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। ফলে সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি তাকে। তাতে অনেকেই লাল বলের ক্রিকেটে বাবরের শেষের শুরু দেখছেন।

লম্বা ধরে বাবর তিন নম্বর পজিশন ব্যাটিং করেছেন। তিনি ধারবাহিক হওয়ায় এই পজিশন এতদিন ভাবতে হয়নি টিম ম্যানেজমেন্টকে। তবে এবার বাবর না থাকায় এবং এই পজিশনের জন্য আদর্শ কাউকে না পাওয়ায় বেশ ভুগতে হচ্ছে দলকে।

পাকিস্তানের এই সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, তিন নম্বরে শান মাসুদ ও আব্দুল্লাহ শফিককে সুযোগ দেওয়া উচিত। এই দুজনই প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারবেন।

হাফিজ বলেন, ‘শান মাসুদ (লিস্ট-এ গড়ে ৫৩) বা আব্দুল্লাহ শফিক তিন নম্বর ব্যাটার হিসেবে ভালো বিকল্প হতে পারেন, যদি বাবর আজম চোটের কারণে বা বিশ্রামের জন্য অনুপস্থিত থাকেন। আগামী বিশ্বকাপকে সামনে রেখে।’

তবে পাকিস্তানের কোচ দাবি করছেন, বাবরকে বাদ নয়, বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হেসন বলেছেন, ‘কেউ বাদ পড়েছে এ কথা বলতে আমি রাজি নই। প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য এই সিরিজটা তাদের কাছে একটা সুযোগ। টি-টোয়েন্টিতে অসাধারণ খেলার জন্যই ওয়ানডে দলে নেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এ ছাড়া শ্যামল হুসেন বা মাজ সাদাকাতের মতো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট বা জুনিয়র দলের হয়ে খুব ভালো খেলেছে।’

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ