সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের ৯৫ শতাংশ কারখানায় বেতন ও ৯১ শতাংশে ঈদ বোনাস প্রদান

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিভিন্ন কারখানায় আগামীকাল মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা হওয়ায় আজ সোমবারই অনেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন

গাজীপুরের ৯৫ শতাংশ কলকারখানায় বকেয়া বেতন ও ৯১ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। ঈদে ছুটিতে যাওয়ার আগেই বাকি কারখানার বকেয়া বেতন ও ঈদ বোনাস পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঈদযাত্রায় এবারও যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হচ্ছে গাজীপুরের পোশাক কারখানা। ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। হিসাবে আজ সোমবার বিকেল থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি সাতদিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি সাত-দশ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিকেল থেকে অনেক পোশাক কারখানা ছুটি হয়েছে । ধারাবাহিকভাবে ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এতে ঈদের আগে পোশাক শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে পোশাক শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। তবে এরইমধ্যে অনেকে তাদের পরিবারের সদস্যদের গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক।

আজ সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া পোশাক শ্রমিকদের অনেকেই ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হবেন।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বলেন, ‘পোশাকশ্রমিকদের ঈদ উদ্‌যাপনে গ্রামের বাড়িতে যেতে যেন কোনো প্রকার ভোগান্তি না হয় এবং যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুরের সব পোশাক কারখানাগুলো একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই হিসাবে সোমবার বিকেল থেকেই পোশাক শ্রমিকরা ঈদ উদ্‌যাপন করতে নিজ নিজ গ্রামের বাড়ি যাওয়া শুরু করবেন বলে আশা করছি।’

তিনি বলেন, রোববার পর্যন্ত গাজীপুরের ৯৫ শতাংশ বেতন এবং ৯১শতাংশ কারখানার বোনাস প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ। তাই ঈদের আগে শ্রমিকর অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা কম।

যেকোনো প্রকার ভোগান্তি ও যানজটমুক্ত পরিবেশে এবার ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, গাজীপুর মহানগর এলাকায় যানজট নিরসনে সার্বিক প্রস্তুতি রয়েছে তাদের। মহাসড়কে পেট্রোল টিম,মোবাইল টিম ছাড়াও পোশাকে সাদা পোশাকে প্রায় এক হাজারের মতো মহানগর পুলিশ দায়িত্ব পালন করছেন। রাস্তায় বিকল যানবাহন সরাতে নয়টি রেকার মোতায়েন রয়েছে।

চিরচেনা যানজটের এলাকা গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকামুখী ফ্লাইওয়ে খুলে দেওয়ায় এবারের ঈদে এ এলাকা যানজট মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আগে ময়মনসিংহগামী গাড়িগুলো নিচের একটি ফ্লাইওভার ব্যবহার করে চলে গেলেও ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলো নিচ দিয়ে যেতে হতো। এবার ওই এলাকায় উপরের থাকা ফ্লাইওয়েটি খুলে দেওয়ায় নিচের যানজট থেকে মুক্তি পাওয়া যাবে।

গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, তাদের আওতাধীন ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও কালীগঞ্জ এলাকায় বিশ্বরোডে ৮০০-এর ওপরে জেলা পুলিশ ট্রাফিক দায়িত্বে থাকছেন।

 

এ জাতীয় আরও খবর

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: বিরোধীদলীয় নেতা

হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতা যাবে প্রতিনিধিদল

স্কুলে ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে

দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

‘জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে সরকার’

ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্যতা নির্ধারণ

রপ্তানিকারকদের জন্য সুখবর