সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার যোগ্যতা নির্ধারণ

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যুনতম স্নাতক পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিকেলে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।’

পূর্ববর্তী সরকারের সময়কার বিধানের সমালোচনা করে তিনি বলেন, তখন শুধু সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হয়েই কমিটিতে সুযোগ সীমাবদ্ধ ছিল। এতে অনেক সময় নেপোটিজম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠত এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি হবে।

ড. মিলন আশা প্রকাশ করেন, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

গাজীপুরের ৯৫ শতাংশ কারখানায় বেতন ও ৯১ শতাংশে ঈদ বোনাস প্রদান

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: বিরোধীদলীয় নেতা

হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদে কলকাতা যাবে প্রতিনিধিদল

স্কুলে ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে

দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

‘জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে সরকার’

ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম

রপ্তানিকারকদের জন্য সুখবর