মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের পরাজয় কি অনিবার্য

news-image

ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকট

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার সাফল্যে ডোনাল্ড ট্রাম্প এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ভেনেজুয়েলার তেল ও খনিজসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার তার নজর ইরানের দিকে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালিয়ে ট্রাম্প ‘বিজয়’ নিশ্চিত করতে চাইছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ও এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা শেষ পর্যন্ত ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জটিল করে তুললেও ট্রাম্পের দাবি, তেলবাজারের অস্থিরতা সাময়িক। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হলে তেলের দাম দ্রুত কমে আসবে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিশ্বশান্তির জন্য তেলের এই সামান্য মূল্যবৃদ্ধি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।’

তবে পরিসংখ্যান ভিন্নকথা বলছে। যদিও যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে জ্বালানিতে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, তবুও বিশ্ববাজারের অস্থিরতা থেকে তারা মুক্ত নয়। ইরানের হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এবং কাতারের তরলীকৃত গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম ৩.৫০ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২৭ সালের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

অর্থনীতিবিদদের মতে, তেলের এই উচ্চমূল্য কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না।

 

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু