,

গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে, যানবাহনের বাড়তি চাপ। ভিড় এবং বিড়ম্বনা এড়াতে ছুটি শুরু হওয়ার আগেই অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। এতে করে যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে।যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এ ছাড়া চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

এদিকেঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এই অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। এতে যানজটের শঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদে তেমন ভোগান্তি হবে না বলেই জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর