,

১৩ বছরের শিশু ‘গণধর্ষণের’ শিকার

news-image

রাজধানীর তেজগাঁয়ে ১৩ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গণধর্ষণের শিকার হয়েছে ভেবে মেয়েটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে। তবে মেয়েটি এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।

রাত সোয়া তিনটার দিকে তেজগাঁও থানার পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মশিউর রহমান তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে সে ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

তেজগাঁও থানার এসআই খোকন জানান, মেয়েটা তার বন্ধুর সঙ্গে ময়মনসিংহের ত্রিশাল থেকে ঢাকা আসছিল। তেজগাঁও রেল স্টেশনে নামার পর তার বন্ধুকে হারিয়ে ফেলে। পরে পুলিশ তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। পুলিশের ধারণা মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বন্ধুর নাম ঠিকানা বলতে পারেনি।

তিনি বলেন, গণধর্ষণের শিকার হয়েছে ভেবে মেয়েটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে। রিপোর্ট পাওয়ার সবকিছু বলা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে