বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবার মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে করে যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল হয়। এতে করে সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।

 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার