আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল: নাহিদ ইসলাম

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : আওয়ামী লীগ এমন একটি দল, যারা গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস এবং দাঙ্গা-হাঙ্গামা করে রাজনীতিতে টিকে থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের প্রতিহত করেছিল। এ সময় তিনি আওয়ামী লীগকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী। আপনারা তাদের পুলিশের হাতে ধরিয়ে দিন। গ্রেপ্তারের ব্যবস্থা করুন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোলা হবে।

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে ব্যবস্থা না নিলে যা করণীয় তা করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ঘরে বসে না থাকার কথাও বলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ।

এ ছাড়া, কেন্দ্রীয় নেতাকর্মী, ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি