রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, বর্তমানে সমুদ্রে থাকা রাশিয়ার তেলবাহী জাহাজগুলোকে বিশ্ববাজারের বিভিন্ন ক্রেতার কাছে তেল সরবরাহের অনুমতি দেয়া হয়েছে। এই ছাড় ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে কয়েক শ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল ঢুকবে। এর ফলে তেলের দাম কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ইরানকে ঘিরে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে নেয়া কঠোর অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে মস্কোর তেল রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

 

এ জাতীয় আরও খবর