ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলায় ফরাসি সেনাবাহিনীর একজন চিফ ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন এবং আরও কয়েকজন সৈন্য আহত হয়েছেন।

আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, ‘নিহত সেনার পরিবারের প্রতি এবং তার সহযোদ্ধাদের প্রতি ফ্রান্সের জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।’

তিনি জানান, ওই হামলায় কয়েকজন ফরাসি সেনা আহত হয়েছেন এবং ফ্রান্স তাদের ও তাদের পরিবারের পাশে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ফরাসি সেনারা ইরাকে অবস্থান করছিলেন উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে।’

ম্যাক্রোঁ মন্তব্য করেন, ‘ইরানকে ঘিরে চলমান যুদ্ধ কোনোভাবেই এ ধরনের হামলার ন্যায্যতা দিতে পারে না।’

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা