,

‘সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেওয়া বিরোধী দলের ঠিক হয়নি’

news-image

সাভার প্রতিনিধি : সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেওয়া বিরোধী দলের ঠিক হয়নি বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

আজ শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এ মন্তব্য করেন।

এদিন জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপ্ন করেন।

সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় সংসদে স্পিকারের নিরাপত্তা ও সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস।

এ সময় জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, ‘সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেওয়া বিরোধী দলের ঠিক হয়নি। এটি রীতির বাইরে।’

তিনি বলেন, ‘অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদ এসেছেন, তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতেও কিছুটা সময় লাগবে। তবে তারা যা কিছু করেছেন, সেটা তাদের অধিকারের মধ্যে রয়েছে। সংসদীয় রীতি-নীতির পরিপন্থী কিছু তারা করবেন না বলে আমরা প্রত্যাশা করি।’

স্পিকার বলেন, ‘সংসদে সরকার এবং বিরোধীদল মিলেই আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। আমরা আশা করি, সেটি স্থাপন করতে আমরা সক্ষম হব।’

সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই দেশ ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, ‘সে উন্নয়ন হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন।’

দেশের সামাজিক নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে সংসদ ভূমিকা রাখবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?