রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

news-image

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন মামলার আবেদন করেন। তবে আদালত মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান।

মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন— সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উসামা ফাতেমা, আরিফ সোহেল।

এ বিষয়ে জানতে মামলার বাদী জালালের দেওয়া নাম্বারটিতে ফোন দিলে তা ব্যবহৃত হচ্ছেনা বলে জানা গেছে। এছাড়াও সংশ্লিষ্ট আদালতের পেশকার আব্দুল্লাহ জুয়েলেকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

মামলায় অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭-৮ টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করা হয়। হামলা, ভাঙচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেয়। ওইখানে থাকা আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেনসহ ১২ জন কুপিয়ে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

নিকাব ইস্যুতে বিএনপি এমপিকে নাহিদের তীব্র সমালোচনা

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী