রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

news-image

চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনে ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়স্বজনের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকলে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এ জাতীয় আরও খবর

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

নিকাব ইস্যুতে বিএনপি এমপিকে নাহিদের তীব্র সমালোচনা

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী