,

বাংলাদেশের প্রতি আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রতি আইএমএফের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিশকো নতুন দায়িত্ব গ্রহণের জন্য গভর্নরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী রাখা, আর্থিকখাতের সংস্কার এবং চলমান কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখবে।

আইএেএফের আবাসিক প্রতিনিধি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনীতি, আর্থিকখাতের চলমান সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

আমাদের সময়/জেআই

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?