,

যুবকের শরীরে কেরোসিন ঢেলে দুর্বৃত্তদের হত্যাচেষ্টা

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দুর্বৃত্তরা রাব্বিউল হাসান সম্রাট নামের এক যুবকের শরীরে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা করে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, রাব্বিউল হাসান সম্রাট জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামের রেজাউল করিম রেজা ও শিরিন আক্তার দম্পত্তির ছেলে। তিনি জয়পুরহাট শহরের একটি বিএমআই কলেজে ২য় বর্ষের ছাত্র।

ঘটনার বর্ণনায় জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে জয়পুরহাট শহরের মৌসুমী মার্কেটের নিজ দোকান বন্ধ করে রেল লাইনের পথ ধরে পায়ে হেঁটে ইফতার করতে বাড়ি যাচ্ছিলেন ১৯ বৎসর বয়সী তরুণ রাব্বিউল হাসান সম্রাট। তেঘর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র একদল অপরিচিত ছেলে তাকে আক্রমণ করে। ওই সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে হঠাৎ করেই তার নাক-মুখে একটি রুমাল ধরে অচেতন করে দেওয়া হয়।

পরে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহা সড়কের বটতলী ব্রিজের উত্তর পার্শর একটি ধান ক্ষেতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে যখন শরীরে কেরোসনি ঢেলে দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময়ে তিনি চেতনা ফিরে পান। ওই সময় তাকে লাথি ও কিল-ঘুষি মেরে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

তবে কৌশল খাটিয়ে দ্রুত তাদের কাছ থেকে পালিয়ে আসেন সম্রাট। পরে মুন্সী পাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়ির সামনে এসে বাঁচাও বাঁচাও চিৎকার করলে এগিয়ে আসেন স্থানীয়রা। এরপর এ ঘটনার বিস্তারিত জানার পর তার বাবা মুন্সী পাড়া গ্রামে ছুটে আসেন।

এ বিষয়ে সম্রাটের বাবা রেজাউল করিম রেজা বলেন, ‘কে বা কারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এখানে নিয়ে এসে শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে, তা আমি জানি না। রাজনৈতিক ইস্যুতে আমার শত্রু থাকলেও আমার ছেলের কোনো শত্রু আছে, এটা আমার জানা নেই। তবে এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করব।’

এদিকে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু শাহীন কাদির জানান, এই ধরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর