,

ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন হিনা খান

news-image

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাকে সামনে পেলে অনেকেই ছবি তোলার চেষ্টা করেন। তবে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে অনেক সময়ই বেসামাল পরিস্থিতি তৈরি হয়। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী হিনা খান। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি।

সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন। প্রথমে অনুরাগীদের সেই ইচ্ছা পূরণ করতে চাইলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, অনেক আলোকচিত্রীও উপস্থিত ছিলেন। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে হিমশিম খেতে থাকেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে নিজেই এগিয়ে আসেন হিনা।

রেগে গিয়ে সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।’ অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।

প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে লড়াই করেও নিজের মনোবল হারাননি হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

খুব শিগগিরই তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে