,

ইরানের ১৬ মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। এতে দেখা যাচ্ছে জাহাজগুলোর ওপর হামলা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইনবাহী নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলা হোক। যদিও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।’

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালিতে কোনো নৌকা বা জাহাজ যদি মাইন পেতে চেষ্টা করে, তাহলে তা ‘স্থায়ীভাবে ধ্বংস’ করতে যুক্তরাষ্ট্র একই প্রযুক্তি ব্যবহার করছে, যা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে। তাদের দাবি, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করার দৃশ্য রয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু