ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করবে: ফাতেমা মোহাজেরানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ‘আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরাই এই যুদ্ধ শেষ করার দায়িত্ব নিয়েছি।’

আজ মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থার কথা জানিয়ে বিবৃতিতে ফাতেমা মোহাজেরানি বলেন, কোনো ধরনের আলোচনা বা মধ্যস্থতা তখনই সফল হতে পারে, যখন কেবল যুদ্ধবিরতি নয়, বরং হামলার পূর্ণাঙ্গ অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এটিই ইরানি জনগণের প্রধান দাবি এবং এই নিশ্চয়তা ছাড়া আলোচনার পথে হাঁটা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়ে ইরান প্রশাসনের মুখপাত্র বলেন, যুদ্ধ সম্পূর্ণভাবে থামলেই কেবল ইরান আলোচনার টেবিলে বসার কথা বিবেচনা করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা