,

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা ওয়াসার সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎‎দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন আমলে নিয়ে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজএ আদেশ দিয়েছেন।

‎‎সিআইডির পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞার এবং ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট সন্দিগ্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ২০টি প্রতিষ্ঠানসমূহকে তথ্য প্রদানের আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, আব্দুস সালাম ও মাহবুবুন্নেছা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। পরে তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে মর্মে জানা যায়। এসব অর্থ পাচারের ঘটনাটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন রোধ করা একান্ত প্রয়োজন।

‎‎এর আগে গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন।

‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর গত ৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আব্দুস সালাম।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?