সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ক্রিকেটার গ্যারি কার্স্টেনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে লঙ্কান দলের দায়িত্ব নিচ্ছেন কার্স্টেন। তার দায়িত্ব শুরু হবে চলতি বছরের ১৫ এপ্রিল থেকে।

কোচিং ক্যারিয়ারে বেশ সফল কারস্টেন। ২০১১ সালে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা।

ভারত অধ্যায়ের পর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে। তার সময়েই তিন সংস্করণে বিশ্বের এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। ফলে আন্তর্জাতিক কোচিং অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন কারস্টেন। সবশেষ তিনি কাজ করেছেন নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

খেলোয়াড় হিসেবেও উজ্জ্বল ক্যারিয়ার ছিল কার্স্টেনের। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন। টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে তাঁর ঝুলিতে।

শ্রীলঙ্কা দলের সামনে এখন বড় লক্ষ্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে কারস্টেনের প্রধান দায়িত্ব। নতুন কোচের অধীনে দলটি আবারও ধারাবাহিক সাফল্যে ফিরবে বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

রংপুরে ১৪৬, ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির