,

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে সেরা যারা

news-image

ক্রীড়া প্রতিবেদক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালের আগেই বাদ পড়লেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন ওপেনার সাহেবজাদা ফারহান। ব্যাট হাতে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক যুগ পুরোনো রেকর্ড। অন্যদিকে বল হাতে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান স্কালকউইক। তবে চ্যাম্পিয়ন ভারতের দুই বোলার যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের তালিকা:
সর্বোচ্চ রান
১. সাহেবজাদা ফারহান (পাকিস্তান): এবারের আসরে ৭ ম্যাচে ৩৮৩ রান করে সবার উপরে পাকিস্তানের সাহেবজাদা ফারহান। ২৯ বছর বয়সী এই ওপেনার ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটি হাঁকিয়েছেন। এই পথে তিনি ভেঙেছেন বিরাট কোহলির ২০১৪ সালের রেকর্ড (৩১৯ রান)। বিশ্বকাপের এক আসরে এখন সর্বোচ্চ রানের মালিক এই পাকিস্তানি ব্যাটার।

২. টিম সেইফার্ট (নিউজিল্যান্ড): ফাইনালে কিউইরা বিধ্বস্ত হলেও পুরো আসরে দারুণ খেলেছেন টিম সেইফার্ট। ৯ ম্যাচে ৪টি ফিফটিতে ৩২৬ রান করে তালিকায় দুই নম্বরে আছেন তিনি।

৩. সঞ্জু স্যামসন (ভারত): চ্যাম্পিয়ন ভারতের হয়ে নজর কেড়েছেন সঞ্জু স্যামসন। সেমিফাইনাল ও ফাইনালে টানা ফিফটি করা স্যামসনের সংগ্রহ ৫ ম্যাচে ৩২১ রান।

সর্বোচ্চ উইকেট
১. বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ (ভারত) : চ্যাম্পিয়ন ভারতের দুই বোলার রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার জসপ্রীত বুমরাহ সমান ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন যৌথভাবে। বরুনের সেরা বোলিং ফিগার ৭ রানে ৩ উইকেট। আর ১৫ রানে ৪ উইকেট বুমরাহর সেরা পারফর্মেন্স। যদিও ইকোনমি রেটে অনেক এগিয়ে বুমরাহ।

২. শ্যাডলি ভ্যান স্কালকউইক (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বল হাতে ভেলকি দেখিয়েছেন শ্যাডলি। আসরে ১৩ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন তিনি। ২৫ রানে ৪ উইকেট তার সেরা পারফরম্যান্স।

৩. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে): সুপার এইট থেকে বিদায় নিলেও জিম্বাবুয়ের পেসার মুজারাবানি শিকার করেছেন ১৩ উইকেট। শ্যাডলির সমান উইকেট নিলেও ইকোনমি রেটে সামান্য পিছিয়ে তিনি।

৪. আদিল রশিদ (ইংল্যান্ড) ইংলিশ স্পিনার আদিল রশিদও নিয়েছেন ১৩ উইকেট। ৩৬ রানে ৩ উইকেট এই আসরে তার সেরা পারফর্মেন্স।

লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা): সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৭ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। ৩১ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে