সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনলো দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য কর্বিন বশ। তার ছোট ভাই ইথান বশও প্রোটিয়াদের জার্সি গায়ে জড়িয়েছেন। তবে কেবল ওয়ানডেতে খেলেছেন তিনি। অপেক্ষায় ছিলেন টি-টোয়েন্টি অভিষেকের। তবে চোটের কারণে তার অপেক্ষাটা আরো দীর্ঘ হচ্ছে।

আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখতে পারতেন ইথান। তবে সিরিজ শুরুর আগেই চোটে পড়েছেন তিনি। হ্যামস্ট্রিং চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। ফলে এই সিরিজে তার আর খেলার সম্ভাবনা থাকছে না।

ইতোমধ্যেই ইথানের বদলি খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডানহাতি এই পেসারের চোটে কপাল খুলেছে উইয়েন মুল্ডারের। বছর খানেক পর আবারো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী আগামী ১৫ মার্চ থেকে। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৫ মার্চ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরল্ড কুয়েটজি, টনি ডি জর্জি, কনর এস্তারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডা, নোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন, জেসন স্মিথ।

এ জাতীয় আরও খবর

রংপুরে ১৪৬, ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির