শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় দিনের মতো গুলশান কার্যালয়ে শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টায় কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গতকাল শুক্রবার এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, এই কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এ ছাড়া এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে। কর্মশালায় প্রশিক্ষকক্ষ হিসেবে রয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।

সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি ও খায়রুল কবির খোকন প্রমুখ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ