,

অথৈ’র বিরুদ্ধে মামলা করবেন তিশা!

news-image

বিনোদন প্রতিবেদক : মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। গত মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং চলাকালে তাকে সজোরে থাপ্পড় মেরেছেন তানজিন তিশা। দু’দিন ধরে এই ঘটনায় নাট্যাঙ্গন তোলপাড়! তবে তানজিন তিশার দাবি- চরিত্রের প্রয়োজনেই অথৈকে থাপ্পড় মেরেছেন তিনি।

এবার সেই নাটকের শুটিং সেট থেকে গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ টিমের সবাইকে নিয়ে লাইভে এলেন তানজিন তিশা। সেখানে সামিয়া অথৈয়ের বিরুদ্ধ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

তিশা বলেন, ‘যে ব্যাপারটা ঘটে গেছে কালকে (৩ মার্চ), তা নিয়ে আমার নারী সহশিল্পী যতগুলো কথা বলেছেন; সম্মান রেখে তাকে বলতে চাই- তিনি যদি দুই-তিনটা থাপ্পড়ে একটু বেশিই ব্যথা পেতেন, তাহলে আমার সংগঠন কিংবা ডিরেক্টরের কাছে অভিযোগ করতে পারতেন, আমিও সেটা মেনে নিতাম। কিন্তু তিনি সংগঠন বা ডিরেক্টর- কারও সঙ্গেই কথা বলেননি। তিনি সরাসরি চলে গেছেন লাইভে, সেখানে গিয়ে পুরো বিশ্বকে জানালেন! আমরাও তাকে চিনলাম, ভালোভাবেই চিনলাম!’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি মারতাম তাহলে প্রথমদিন সেটে কেন বলেননি? আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি তাকে ব্যক্তি আক্রমণ করতাম যদি, তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারতেন। আমার পরিচালক আমাকে বলতেন, আমরা নিজেরা নিজেরা ঠিক করে নিতাম। কিন্তু আপনি সংগঠনকেও জানাননি, সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ।’

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিশা বলেন, ‘তিনি যে আমার নামে মিথ্যা কথা বলছেন, সেজন্য আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উল্টো-পাল্টা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা- এসব সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি বলছেন, আমার গা থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এইগুলো আসলে কী!’

এ সময় তিশা বলেন, ‘তিনি কী অভিযোগ করবেন! তার আগে আমি সংগঠনকে জানাব। আমার নামে তিনি যে মিথ্যাচার করেছেন, সেটার বিচার চাইব।’

উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং শুরু হয়। এতে সামিয়া অথৈ, মীর রাব্বীসহ আরও কয়েকজন শিল্পীর দৃশ্য ধারণ করেন পরিচালক। বেলা ৩টার দিকে ছিল তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের দৃশ্যধারণ।

অথৈয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যটিতে তিশাকে তার একটি থাপ্পড় মারার কথা ছিল। সেই মতোই তিনি থাপ্পড়টি মেরেছেন। এরপর তিশা তাকে একাধিক থাপ্পড় মেরে বসেন! অথচ চিত্রনাট্যে তিশার থাপ্পড় মারার কোনো কথা ছিল না!

এর আগে, ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরে সামিয়া অথৈ জানান, একটি দৃশ্যে তাকে সহশিল্পী তানজিন তিশাকে থাপ্পড় মারতে বলা হয়েছিল। তিনি বলেন, ‘আমি আলতোভাবে চড় মারি। কিন্তু ঘটনার পর তিশা আপু আমাকে পাল্টা চড় মারেন। শুধু তাই নয়, সবার সামনে একের পর এক চড় মারেন!’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে