রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানা গেল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১১ মার্চ থেকে। আজ শুক্রবার এ সিরিজের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। এ সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ২ হাজার টাকা।

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারবেন। এ জন্য বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগইন করতে হবে।

সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য। ক্লাব হাউজের শহিদ জুয়েল স্ট্যান্ড ও শহিদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের একেকটি টিকিট ১ হাজার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের একেকটি টিকিট ১২০০ টাকা করে ধরা হয়েছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও ১ হাজার টাকা করে। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল