,

টঙ্গীতে বাসায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১০

news-image

ঢামেক প্রতিবেদক : তুরাগ থানার কামারপাড়াবামনারটেক এলাকার একটি বাসায় গ্যাস বিফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক এসআই নুরে আলম সিদ্দিক জানিয়েছেন, আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও ছিলেন। আহতদেরকে বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘যতটুকু শুনেছি সেখানে একটি তৃতীয়তলা বাসার দ্বিতীয়তলায় বিষ্ফোরণ হয়ে আগুন লেগেছে। জমা গ্যাস থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে হয়তো আগুন লাগার কারণ জানা যাবে।’

বার্ণ ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘আমাদের এখানে ১০ জন রোগী এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘দগ্ধের মধ্যে সোনিয়ার শরিরের শতভাগ, মো. রুবেলের ৩২ শতাংশ, রোজা ১৮ শতাংশ, মো. হাবিব ১৯ শতাংশ, রিয়া আক্তার ৩২ শতাংশ, এনায়েত ৪৫ শতাংশ, দোলানা খাতুন ১৪ শতাংশ, ছেলে জোনায়েদ ২৪ শতাংশ, আয়েশা আক্তার ১২ শতাংশ ও আবু কালাম রুবেল ৭ শতাংশ দগ্ধ হয়েছে।’

উল্লেখ্য, রুবেলের বাসায় তার ভাইয়ের পরিবার ও স্ত্রীর স্বজনরা বেড়াতে গিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে