,

কুয়েতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে বিস্ফোরণের ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক মারা গেছেন।

জানা গেছে, নিহত ওই যুবকের নাম জাহেদ হোসেন (৩০)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বাংলাদেশের কিছু গণমাধ্যমে ইরানি মিসাইল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হলেও স্থানীয় প্রবাসীদের দাবি, ইরাক-কুয়েত যুদ্ধের সময় মরুভূমিতে পোঁতা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে জাহেদের মৃত্যু ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি।

এদিকে নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েত আসেন জাহেদ হোসেন। কিছুদিন পর ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার।

ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু