,

ইরানের বিরুদ্ধে ‘দ্বিতীয় ধাপের’ অভিযার শুরুর ঘোষণা ইসরায়েলের

news-image

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে অভিযানের প্রথম ধাপ ফলপ্রসুভাবে সম্পন্ন হয়েছে, এবার অভিযানের দ্বিতীয় ধাপ শুর করতে যাচ্ছে ইসরায়েল। দেশটিরপ্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ধাপের অভিযানের মাধ্যমে ‘ইরানি শাসনব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুঁড়িয়ে দেওয়া হবে’। খবর বিবিসির।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এসব কথা বলেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে ‘একঘরে’ করে ফেলেছে বলে দাবি করে জেনারেল ইয়াল জামির বলেন, ইরান এখন এমন এক ‘দুর্বল অবস্থায়’ রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও বলেন, গত ছয় দিন ধরে ইসরায়েল ইরানে ‘বিরতিহীনভাবে’ হামলা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে চলছে।

বিবৃতিতে ইসরায়েলের এই জেনারেল বলেন, ‘আকস্মিক হামলার ধাপটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এই ধাপে আমরা আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কার্যকারিতা কমিয়ে দিয়েছি। এখন আমরা অভিযানের পরবর্তী ধাপে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই ধাপে আমরা ইরানের শাসনব্যবস্থা ও তাদের সামরিক শক্তি আরও ধ্বংস করব। আমাদের হাতে আরও কিছু চমক আছে, যা আমি এখন প্রকাশ করতে চাই না।’

লেবানন পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে ‘কৌশলগতভাবে ভুল’ করেছে। ইসরায়েল এখন লেবাননের সম্মুখভাগসহ দেশটির গভীরে ‘শক্তিশালী হামলা’ চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু