,

শাহরুখকন্যা সুহানার পছন্দ কোরীয় গায়ক!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি এক কোরীয় তারকার প্রতি সুহানার ভালো লাগার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে সুহানা তার ভালো লাগার মানুষের কথা প্রকাশ করেন। এক অনুরাগী তাকে প্রশ্ন করেন, তিনি কোন তারকার সঙ্গে প্রেম করতে চান? উত্তরে সুহানা জানান, তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়নের ভক্ত।

এমনকি সেই কোরীয় তারকার একটি ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। সুহানার এমন পছন্দ জেনে সেই সময় তার ভক্তমহলে বেশ শোরগোল তৈরি হয়েছিল।

জোয়া আখতার পরিচালিত ওটিটি চলচ্চিত্র ‘আর্চিজ’-এর মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি হয় সুহানার। তবে প্রথম ছবিতে অভিনয়ের জন্য কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। এরপর আর কোনো কাজ না করলেও এখন সরাসরি বড় পর্দায় বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা কন্যা। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে