মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ কাটতে না কাটতেই হায়দেরাবাদের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত হয় তাদের রাজকীয় রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (৪ মার্চ) রাতের এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ভারতের বিনোদন অঙ্গনের সকল তাবড় তারকারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আল্লু অর্জুন, চিরঞ্জীবী, রামচরণ থেকে শুরু করে বলিউড নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী কৃতি শ্যানন; সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় তারার মেলায়। বাবা নাগার্জুনের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা নাগা চৈতন্যও।

অনুষ্ঠানে নবদম্পতির সাজপোশাকও ছিল দেখার মতো। প্রথাগত ঐতিহ্যের ওপর জোর দিয়ে রশ্মিকা সেজেছিলেন সোনালি জরির কাজ করা লাল রঙের শাড়িতে, যার পাড় ছিল কালো। তার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং খোঁপায় ফুলের সজ্জা নজর কেড়েছে সবার।

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তায়। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন এই তারকা দম্পতি।

রিসেপশন অনুষ্ঠানে বিজয়ের একটি মন্তব্য ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অভিনেতা জানান, রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি রাশমিকাকে নিয়ে ‘হারিয়ে’ হয়ে যাবেন। তবে এই নবদম্পতি কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে এমন পরিকল্পনা করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যদিও জমকালো এই আয়োজনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয় ও রাশমিকা যখন উপস্থিত সংবাদকর্মী ও ছবিশিকারিদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বাইরে আসেন, তখন তাদের একনজর দেখতে এবং ছবি তুলতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে রাশমিকা কিছুটা অস্বস্তিতে পড়লে বিজয় দেবেরাকোন্ডা নিজেই ঢাল হয়ে স্ত্রীকে আগলে ধরেন। নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে দেখে অভিনেতা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে রাশমিকাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। বিজয়ের এমন দায়িত্বশীল আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই এই জুটিকে নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

এজলাসের ছবি তুলে ‘জেল-জুলুম লীগ’ গ্রুপে পাঠানো ব্যবসায়ী কারাগারে

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান: ইসমাইল বাঘেই

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারত কোন পক্ষে, জানালেন এস জয়শঙ্কর

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর