,

আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ‘ইরান-সমর্থিত এই সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যেও আত্মসমর্পণ করবে না।’

গতকাল সৌদিআরবভিত্তিক আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ।

হিজবুল্লাহ নেতা বলেন, ‘হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছিল। কিন্তু ইসরায়েল চুক্তির কোনো ধারাই মানেনি।’

টেলিভিশনে এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি, ধৈর্যেরও সীমা আছে।’

তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো চরমতম ত্যাগের বিনিময়ে সীমার শেষ প্রান্ত পর্যন্ত তাদেরকে মোকাবিলা করা। আমরা আত্মসমর্পণ করব না।’

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরেই গত সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতিতে লাখ লাখ সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান