পারমাণবিক বোমার দিকেই কি এগোচ্ছে ইরান?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা। ২৪ বছরের দীর্ঘ কূটনৈতিক ও সামরিক অচলাবস্থা নিরসনে ডোনাল্ড ট্রাম্পের এই ‘অল-আউট’ হামলা ইরানকে গোপনে পারমাণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।

২০১৮ সালে ট্রাম্পের পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যাপক হারে বাড়িয়ে দেয়। বর্তমানে ইরানের ভাণ্ডারে প্রায় ৪৪০ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা থেকে অনায়াসেই ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব। কিন্তু পরমাণু বিস্তার রোধ বিশেষজ্ঞরা এই সামরিক পদক্ষেপকে এক বিপজ্জনক জুয়া হিসেবে দেখছেন।

মিডলবারি ইনস্টিটিউটের গবেষক জেফরি লুইস মনে করেন, যদি এই হামলার পর বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকে, তবে তারা উত্তর কোরিয়ার মতো এই সিদ্ধান্তে পৌঁছাবে যে, যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে পারমাণবিক বোমাই একমাত্র পথ।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা