বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় বাটার শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

বাটার শো-রুমের কর্মকর্তা, কর্মচারীরা বলেছেন, রাতে অনেক ক্রেতা শো-রুমে ছিলেন। আমরাও ব্যস্ত ছিলাম। এমন সময় বেশ কয়েকজন বাইরে থেকে দৌড়ে শো-রুমের ভিতরে চলে আসে এবং পেছন থেকে এসে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে একজনকে জখম করে। এ সময় ওই ব্যক্তি শো-রুমের একপাশে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা শো-রুম ত্যাগ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর ডাকবাংলা মোড়ে ৭ জন সন্ত্রাসী মাসুম নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তাকে আটক করে। আমরা বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেছি এবং তার সঙ্গে কে কে ছিল সেই তথ্য পেয়েছি। তাকে নিয়ে আমরা অভিযানে যাব এবং তাদেরকেও আইনের আওতায় আনব। আটক অশোক বি-কোম্পানীর একজন সদস্য বলে জানতে পেরেছি।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। এ সময় দেখি যে বাটার শো-রুমের ওদিক থেকে একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে একটি পিস্তল গুজে রাখছে। এটি দেখে তাকে ধাওয়া করি। স্থানীয় লোকজনকে বলি তাকে ধরেন, আমি পুলিশ। এ কথা শোনার পরে লোকজন তাকে ধরে। আমি গিয়ে তাকে পিস্তলসহ কোমড়ে ধরে ফেলি। লোকজনকে বলি আমি পিস্তল ধরেছি, তাকে ঝাপটে ধরেন যেন ছুটে পালাতে না পারে। পরে আরও তিনজন সাজেন্ট এগিয়ে আসলে লোকজনের সহায়তায় তাকে ধরে আনি।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা