,

কুয়েতের ‘ভুল গুলিতে’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: সেন্টকম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মিত্র বাহিনীর ভুল আঘাতের ঘটনা ঘটে। সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভুলবশত বিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, ওই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলোকে ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়।

ভূপাতিত তিনটি যুদ্ধবিমানই ছিল এফ-১৫ স্ট্রাইক ইগল মডেলের। প্রতিটি বিমানে দুইজন করে ক্রু সদস্য ছিলেন। মোট ছয়জন আরোহী নিরাপদে বের হয়ে আসেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, সবাই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।

কুয়েত সরকার এ ঘটনার কথা স্বীকার করেছে। সেন্টকম তাদের বিবৃতিতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতা ও চলমান অভিযানে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নিচ্ছিল।

এর আগে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ভোরে জানান, ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা তখন উল্লেখ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু